
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম তমাল। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হলেন ওই মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরিফ।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাস চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিনা কারণে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন।’
এ ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামে এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শাহ মো. আরদির চাচা ও চুনারুঘাট...
২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দের দাবি করেছে ৩৪ বিজিবি। বিজিবির ভাষ্য, থার্মাল ইমেজারে চোরাকারবারীদের চলাচল শনাক্তের পর তুমব্রু খালের পানিতে থাকা তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
রংপুরের হারাগাছে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ইমরান হক স্বাধীন নামে এক যুবক। এ সময় গোপনে শারীরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করে যুবক ইমরান (২৬)। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ঘটনায় যুবক ইমরান হক...
১৩ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কাপ্তাইয়ের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সাত দিনে এই হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন র
২২ মিনিট আগে