
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামের এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার শাহ মো. আরদির চাচা ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কাজ শেষ করে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আরদি। এ সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
আরদির মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এক শোকবার্তায় সংগঠনের নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
নিহত আরদির জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে পরিবারের সূত্র নিশ্চিত করেছে।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
২ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
১২ মিনিট আগে
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ মিনিট আগে
দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মো. ফয়েজ আহাম্মদ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। মাদকসেবীর অপবাদ দিয়ে একদল লোক তাঁকে ঘিরে ধরে। লাঠি ও রড দিয়ে চলে বেধড়ক পিটুনি। একপর্যায়ে রক্তাক্ত ফয়েজকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
১৯ মিনিট আগে