Ajker Patrika

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন
রাকীন রহমান রাকীন। ছবি: সংগৃহীত

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান রাকীন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় ও একজন কোচ আজ রোববার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহীর রাকীন রহমান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে রাকীন রহমান বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী বলেন, রাকীন রহমানের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত