রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বনসাই প্রদর্শনী। নানা প্রজাতির গাছকে নান্দনিকভাবে ছোট আকারে গড়ে তোলার শিল্প বনসাইয়ের সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করেছে বরেন্দ্র বনসাই সোসাইটি।
আজ শনিবার দুপুরে নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলী সভাপতিত্ব করেন।
এ সময় সংগঠনের সহসভাপতি মসিদুল হক আসাদ, সাধারণ সম্পাদক নওরোশ আলী মহিম ও সহসাধারণ সম্পাদক খন্দকার মুসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।









