রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে পরাজিত হয়েছেন দুই সতিন।
তাঁরা রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল হকের স্ত্রী নাছিমা বেগম ও ফিরোজা খাতুন।
রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, সোমবারের নির্বাচনে তাঁর দ্বিতীয় স্ত্রী ফিরোজা ৩৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৩৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন প্রথম স্ত্রী নাছিমা। আর ১৩৫ ভোট পেয়ে সুলতানা পারভিন নামের এক নারী নির্বাচিত হয়েছেন।
ভোটে কোন স্ত্রীর পক্ষে কাজ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোট স্ত্রী ফিরোজার পক্ষে কাজ করেছিলাম। কারণ তিনি শিক্ষিত মেয়ে। আমি বড় স্ত্রী নাছিমাকে একাধিকবার তালাক দিয়েছি। আবার আইনগতভাবে তাঁর সঙ্গে সংসার করেছি। দ্বিতীয় স্ত্রীর ভোটে দাঁড়ানোর কথা শুনে শত্রুতা করে আমার প্রথম স্ত্রীও ভোটে দাঁড়ায়।’
ফলাফল নিয়ে রেজাউল বলেন, ভোটাররা হয়তো ভেবেছেন একই পরিবারের দুজন ভোটে দাঁড়িয়েছেন। তাই ভোট দেননি। আবার ভোটও একেবারেই রাজনৈতিকভাবে ভোট হয়েছে। সে কারণে ভোটের ফলাফল ভালো হয়নি।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে পুশ ইনের শিকার হয়ে ১০ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা দুই যুবককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৩ জুন) থেকে তাঁদের আর সীমান্তের শূন্যরেখায় দেখা
১ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে সাইফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাইফা উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির মেয়ে।
৪ মিনিট আগে
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে