
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তাঁর নির্বাচনী এলাকার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এবিষয়ে আজ বুধবার রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শাহরিয়ারের বিরুদ্ধে অভিযোগটি করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। অভিযোগের বিষয়ে চেষ্টা করেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য জানা যায়নি।
এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোথাও আচরণবিধি লঙ্ঘন হোক- এটা আমরা চাইব না। অভিযোগ আমি দেখব; বিধি অনুযায়ী ব্যবস্থা হবে।’
লিখিত অভিযোগে মেরাজ দাবি করেছেন, গত ২ ডিসেম্বর চারঘাটে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শাহরিয়ার আলম জনসম্মুখে তাকে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ দেন। পাশাপাশি তিনি ১৭ তারিখের পর তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
মেরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন প্রতিমন্ত্রী যখন এভাবে প্রকাশ্যে হুমকি দেন, তখন আমি নিরাপত্তাহীনতায় থাকব- এটাই স্বাভাবিক। তারপরেও আমরা দল করি। নিজেদের মতো করে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা থেমে যাইনি।’
এ বিষয় কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেলে জিতেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতপন্থীদের সঙ্গে নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একচেটিয়া জয় পায়।
৮ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
৪১ মিনিট আগে
তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পের শিশুশিক্ষার্থীদের মধ্যে পচা ডিম ও রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া বিষয়টি নিয়ে আগামী সোমবার সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
১ ঘণ্টা আগে
সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
২ ঘণ্টা আগে