
জুলাই আন্দোলনে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মেহেদি হাসানসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের কাছে হস্তান্তর করা হয়।
বিমা কোম্পানির পক্ষে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এই চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (অব.) মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু তারেক এবং জেনিথের গ্রুপ ও স্বাস্থ্যবিমা বিভাগের ভিপি আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড নাহিদুল ইসলাম সাগর।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জহিরুল ইসলাম এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসানের মৃত্যুতে ওই চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মারা গিয়েছিলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান।

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
২০ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২৯ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩১ মিনিট আগে