Ajker Patrika

ভারত ও বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভারত ও বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার
রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আজ শনিবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষাশহীদদের স্মরণে কিছুক্ষণ শহীদ মিনারের নীরবে দাঁড়িয়ে থাকেন মনোজ কুমার। পরে তিনি সবাইকে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বাংলা ভাষা, দুই দেশ এই ভাষাকে শেয়ার করে। শুধু শেয়ার করে না; আমি বলতে চাই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষ পালন করে, লালন করে, ধারণ করে।’ মনোজ কুমার আরও বলেন, ‘দুই দেশের এই যে সম্পর্ক, তা কৃত্রিম নয়। অকৃত্রিম সম্পর্ক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

পুলিশে শীর্ষ পদে বদল হতে পারে, ঢালাও বদলি নয়

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত