দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। সে অনুযায়ী বগুড়া-৪ আসনে ৯৬ হাজার ৬০৮টি ভোট পড়ায় জামানত রক্ষা করতে হলে প্রার্থীকে পেতে হবে ১২ হাজার ০৭৬ ভোট। সেখানে হিরো আলম ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।
বগুড়া-৪ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। হিরো আলম ছাড়াও এ আসন থেকে ৮২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শাহীন মোস্তফা কামাল। এ ছাড়া ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ৬ হাজার ১৭৮ ভোট এবং গণতন্ত্রী পার্টির মনজুরুল ইসলাম কবুতর প্রতীকে ১ হাজার ১৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ আসনে জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সংসদ সদস্য ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে অংশ নিয়েছিলেন হিরো আলম। সেবার নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। হিরো আলম ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে হিরো আলম পেয়েছিলেন ১৯ হাজার ৫৭১ ভোট। আর রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
মাত্র ১১ মাসের ব্যবধানে এত কম ভোট পাওয়া প্রসঙ্গে হিরো আলম জানান, ভোটের দিন এক হাজার টাকার নোট আর জিলাপির পোঁটলা দিয়ে তাঁর ভক্তদের কেনা হয়েছে। টাকার কাছে তিনি হেরেছেন। এ ছাড়া নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেন হিরো আলম।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বাদী যখন নিউমার্কেট এলাকায় ছিলেন, তখন আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে সাংবাদিকেরা তাঁদের মারধর করেন এবং আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে