
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন। কারণ চার-পাঁচটি বড় করপোরেট গ্রুপের পাশাপাশি অদৃশ্য শক্তিও সক্রিয়। নির্বাচনের আগে পণ্যের দাম বাড়তে পারে। এ জন্য প্রতি জেলায় জেলা প্রশাসন ও ক্যাবকে একযোগে বাজার মনিটরিং কার্যক্রম বাড়াতে হবে।’
আজ সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা-অধিকারবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।
ক্যাবের সভাপতি কর্মশালায় বলেন, ‘আমরা সরকারের মুখপাত্র নই, জনগণের প্রতিনিধি। দুর্নীতি ও বাজারের সিন্ডিকেট ভাঙতে সামাজিক আন্দোলন গড়ে তুলব।’
বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও কঠোর অবস্থানে যাবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, ‘খোলা তেল ভেজালের ঝুঁকি বাড়ায়। ব্যবসায়ীদের প্যাকেটজাত তেল বিক্রিতে উদ্বুদ্ধ করতে হবে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি দপ্তরের সঙ্গে ক্যাবের যৌথ চেষ্টা জরুরি এবং মাঠপর্যায়ে মনিটরিং ও সচেতনতা আরও বাড়ানো হবে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। গেইনের প্রকল্প সমন্বয়কারী লাইলুন নাহার খাদ্যের গুণগত মান নিয়ে প্রেজেন্টেশন দেন। প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ক্যাব সভাপতি, সম্পাদক ও সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৪ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে