
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও তারা এখন পর্যন্ত আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।’
তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রতিবেদন জমা দিইনি। আজকে কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসব। আর আজকে আমাদের হাতে আরও কিছু তথ্য আসবে। সেগুলো একত্রে করার পর যদি মনে হয় প্রতিবেদন দাখিল করার মতো, তাহলে আমরা দাখিল করব। তবে পূর্ণ তদন্তের জন্য আমাদের আরও এক দিন সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, গত শনিবার হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেয়।
বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেট ও মাদার বখ্শ হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায়। পরদিন সকালে তথ্য পাচারের অভিযোগ সোহরাওয়ার্দী হলের নিরাপত্তা প্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতির অনুসারীরা।
দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গত সোমবার রাতে এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন ও তানজিল ভূঞা।
আরও পড়ুন:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে