রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে অপ্রীতিকর উল্লেখ করে ৪০ ঘণ্টা পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিবাদমান শিক্ষার্থীদের সংযত থাকা ও পরস্পরের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রণব কুমার পান্ডেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গত শনিবার রাতে দুই পক্ষ শিক্ষার্থীর মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা হয়।
সেখানে পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিবাদমান শিক্ষার্থীদের সংযত থাকা ও আলাপ-আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হল প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে বলা হয়।
এছাড়া যেকোনো পরিস্থিতিতে হল প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিবাদমান শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হয়। তাদেরকে আবাসিক হলসহ ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষার্থীবৃন্দ সে বিষয়ে সচেতন থাকাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।’
প্রসঙ্গত, গত শনিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। অপর পক্ষ মাদার বখ্শ হলের দিকে অবস্থান নিয়ে এই হামলা চালায়।
সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদের পক্ষ। তবে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর হয়ে হামলা চালাতে দেখা গেছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩১ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে