
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।
স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, কৃষিজমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক রাকিব ও তাঁর সহযোগী বাবু নিহত হন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে