
রাজশাহীতে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টার ঘটনায় শফিউল আলম পাভেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানার রানীনগর মোন্নাফের মোড় এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শফিউল আলম পাভেল পাবনার সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি খাঁর ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর রানীনগর মোন্নাফের মোড় এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গতকাল বিকেলে নগরীর শ্রীরামপুর মোড়ের নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে ট্রাফিক বিভাগের সার্জেন্টসহ আরএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালক পাভেলকে থামার সংকেত দেওয়া হয়।
তবে তিনি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যান। ঘটনার পর সার্জেন্টসহ অন্য পুলিশ সদস্যরা আহত কনস্টেবলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ও সিসিটিভি ইউনিটের সহায়তায় মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে শফিউল আলম পাভেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
ভোলার মনপুরা উপজেলায় ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা মিড-ডে মিল কর্মসূচির খাবারে পচা ডিম, কলা ও বাসি বনরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে চালু হওয়া এ কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহ করায় অভিভাবক
১১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
২০ মিনিট আগে
রাজশাহীর লক্ষ্মীপুরে রোগী ধরার দালালদের সম্পর্কে হ্যান্ডমাইকে সচেতন করায় নিরাপত্তাকর্মী সাব্বির হোসেনকে মারধর ও গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২৬ মিনিট আগে