রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, একটি ভোট দিলে একটি হজের সওয়াব পাওয়া যাবে।’
নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করলেও ওই দলের কথায় ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান লিটন। তিনি বলেন, ‘কারও মিথ্যা কথা বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না।’
আজ সোমবার বিকেলে রাজশাহী নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে লিটন ভোটারদের এসব কথা বলেন।
আগামী ২১ জুন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নতুনপাড়া এলাকার এক পথসভায় সদ্য সাবেক সিটি মেয়র লিটন বলেন, ‘রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমি মেয়র থাকাকালে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ, আলোকায়ন, সড়ক প্রশস্তকরণ, ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন করা হয়েছে।’
আরও কাজ করার আগ্রহের কথা জানিয়ে লিটন বলেন, ‘রাজশাহীর অনেক কাজ অসমাপ্ত রয়েছে। এর মধ্যে প্রথম কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা। এসব করতে আমাকে ভোট দিয়ে আরেকবার মেয়র নির্বাচিত করুন।’
লিটন বলেন, ‘যে দল দেশের উন্নয়ন করেছে, যিনি আপনাদের কল্যাণ করেছেন, তাঁকে মূল্যায়ন করুন। আমি নির্বাচিত হলে আজকে যে রাজশাহী দেখছেন, পাঁচ বছরে রাজশাহী আরও উন্নত ও সুন্দর হবে। এ জন্য উন্নয়নের প্রতীক নৌকার সঙ্গে থাকুন।’
পরে নগরীর নগরপাড়া ও আশ্রয়ণ মাঠে পথসভা করেন লিটন এবং এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৮ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১৩ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে