
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সহকারী প্রকৌশলী পদেও বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান।
এসব পদে সাধারণত উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে ঢোকা ডিপ্লোমা প্রকৌশলীরা পদোন্নতি পেয়ে এসে থাকেন। শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নিরসনেই আমাদের এই আন্দোলন।’ বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, এটা দুঃখজনক। রহস্যজনক কারণে বিএমডিএ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। কিন্তু ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা চলতে পারে না।’

রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৪ মিনিট আগে
‘আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।’
৭ মিনিট আগে
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট। আজ মঙ্গলবার সকালে ওমানের সালাম এয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাস্কাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালামএয়ার।
২২ মিনিট আগে
নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
৩০ মিনিট আগে