বগুড়ায় ধাওয়া করে ট্রাকচালক ও চালকের সহকারীকে (হেলপার) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে। আজ শুক্রবার দুপুরে বগুড়া সদরের মহিষবাথানান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক সেলিম (৩৫) ও সহকারী রায়হান (২৩) কুষ্টিয়া জেলা সদরের বাসিন্দা। তাঁরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশের ধারণা, মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে গাঁজা সেবন করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তাঁরা। সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, ট্রাকচালক সেলিম ও রায়হান পণ্যবাহী ট্রাক নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া এলাকায় ট্রাক থামিয়ে অর্ধ কিলোমিটার দূরে মহিষবাথান গ্রামে করতোয়া নদীর ব্রিজ এলাকায় যান তাঁরা।
ওই এলাকার চার যুবক তাঁদেরকে ধাওয়া করলে তাঁরা দৌড়ে বাঘোপাড়া বন্দরের কাছাকাছি আসলে ট্রাকচালক সেলিমের হাতে এবং হেলপার রায়হানের ঊরুতে ছুরিকাঘাত করা হয়। এ সময় স্থানীয় লোকজন শুভ নামের একজনকে আটক করলে অপর তিন যুবক পালিয়ে যায়।
এসআই বেদার উদ্দিন বলেন, ট্রাকচালক ও হেলপার পুলিশকে জানায় তাঁরা ট্রাক থামিয়ে প্রস্রাব করার জন্য ওই এলাকায় গেলে তাঁদেরকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়।
তাঁদের বক্তব্য সন্তোষজনক নয় উল্লেখ করে এসআই বেদার উদ্দিন বলেন, মহাসড়কে ট্রাক থামিয়ে অর্ধকিলোমিটার দূরে নদীর পাড়ে প্রস্রাব করতে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।
আটক শুভকে পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুখ খুলছে না। এ কারণেই ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ও হেলপার গাঁজা সেবনের জন্য সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৩ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
১ ঘণ্টা আগে