
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ছাত্রীদের ‘যৌন হয়রানি’ করতেন বলে অভিযোগ ছাত্রীদের। তাঁরা বলেন, স্যার রাতে ভিডিও কল দিতেন এবং তাঁর কাছে যেতে বলতেন।
আজ সোমবার দুপুরে ছাত্রীরা এই অভিযোগ করেন। তাঁরা শিক্ষক রায়হান শরীফের বহিষ্কার দাবি করেন।
ছাত্রীরা বলেন, রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করে আসছেন। পরীক্ষার রুমে গেলে তিনি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করেন। আমাদের হয়রানি করার চেষ্টা করেন। গায়ে হাত দেন। রাত ১২টা-১টায় কল দেন আমাদের। ভিডিও কল দিয়ে তাঁর কাছে যেতে বলেন। রাত ৩টার দিকে মেসেজ দিয়ে বলেন, খবর আছে। তোদের দেখে নেব। শিক্ষক রায়হান শরীফ আমাদের তিন মাস ধরে জ্বালিয়ে আসছেন। আমরা অন্য স্যারকে বিষয়টি জানিয়েছি।
মেডিকেল কলেজের ছাত্রী আফিয়া বলেন, ‘রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করতেন। রাত ৩টার সময় ভিডিও কল দিতেন। তাঁর ভয়ে কেউ কথা বলতে পারত না। এই কলেজ থেকে তাঁর অপসারণ চাই। তিনি থাকলে কলেজের পরিবেশ নষ্ট হবে।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান রিজা বলেন, ‘কথায় কথায় পিস্তল তাক করতেন আমাদের দিকে। সঙ্গে ধারালো অস্ত্রও নিয়ে আসতেন। প্রায় প্রতিটি ছাত্রীকে তিনি হয়রানি করে আসছিলেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাঁকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে।’
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হান শরীফের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে ‘সেক্সচুয়াল হ্যারেজমেন্টের’ অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।’

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে