প্রায় সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩৯ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু আগের কমিটির গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব পূর্বের কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।
কমিটিতে ২০ জনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন মেজবাহুল ইসলাম, শাহিনুর ইসলাম সরকার ডন, জাকিরুল ইসলাম জ্যাক, মঈনউদ্দিন রাহাত, মেহেদী হাসান মিশু, মেহেদী হাসান তায়েব, মামুন শেখ, নূর সালাম, আলফাত সায়েম জেমস, আশিকুর রহমান আশিক, তাওহীদুল ইসলাম দূর্জয়, তানভীর ইসতিয়াক, তামান্না আক্তার তন্বী, আবুল বাশার আহমেদ, জান্নাতুল নাইমা আকন্দ জানা, সামিউল আলম সোহাগ, মোমিন ইসলাম, শাখাওয়াত হোসেন শাকিল, জুয়েল হোসেন ও মনু চন্দ্র দেব বর্মণ।
আটজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ভাস্কর সাহা, নাঈম আলী, নিয়াজ মোর্শেদ, আশিকুর রহমান অপু, আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, তাজরিন আহমেদ মেধা, সাদেকুল ইসলাম সাদিক ও শামীম হোসেন। এ ছাড়া ৯ জনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন কাবিরুজ্জামান রুহুল, আল মুক্তাদির তরঙ্গ, প্রিয়াংকা সেন মৌ, ইমরান হোসেন, বুলবুল জোয়ার্দার, জোবায়ের আহমেদ, নাশরাত আর্শিয়ানা ঐশী, জাহিদ হাসান ও কাইয়ূম মিয়া।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
১০ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৬ মিনিট আগে
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
৩৪ মিনিট আগে