
রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর ট্রাক যখন জ্বলছিল, তখন ভিডিও ধারণ করে পালিয়ে যায় তারা। আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে।
চোখের সামনে ট্রাক পুড়ে যাওয়ার পর বিমর্ষ অবস্থায় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন ট্রাকচালক জহুরুল ইসলাম। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া গ্রামে। জহুরুল জানান, রাজশাহী শহরে ট্রাকে পোল্ট্রি মুরগির খাবার নিয়ে তিনি হাটগাঙ্গোপাড়া যাচ্ছিলেন। নন্দনহাট এলাকায় রাস্তার ডানপাশে কয়েকজন তরুণকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন।
ট্রাকটি কাছাকাছি গেলে তারা ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ শুরু করে। এ সময় তিনি ট্রাক থামালে দুর্বৃত্তরা এসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ভিডিও ধারণ করতে করতে কয়েকজন মোটরসাইকেল নিয়ে এবং কয়েকজন বিলে ভেতর দিয়ে পালিয়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে সেখানে গাড়িতে আগু দেওয়া কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংখ্যায় একটু কম হলেও যানবাহন চলাচল করছে। রাজশাহী মহানগরীর পরিস্থিতিও অন্যান্য দিনের মতো স্বাভাবিক দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে