
বগুড়ার শিবগঞ্জে অসুস্থ মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেউলী পাকুড়তলা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কের ফুডজোন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম গোলাপী বেগম (৪০)। তিনি দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের একরামুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার জানান, অসুস্থ মাকে দেখতে ছেলেকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মোকামতলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন গোলাপী। পথিমধ্যে পাকুরতলা এলাকার ফুডজোন হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন গোলাপী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় আহত গোলাপী বেগমের ছেলে মোটরসাইকেলচালক রাকিবুল হাসান চিকিৎসাধীন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না।’

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৫ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে