
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন।
পদত্যাগ করে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌরব সরকার কাজল ও আজিজুল হক কলেজ শাখার যুগ্ম সদস্যসচিব আফ্রিদি হাসান। অনুষ্ঠানে সদ্য পদত্যাগকারী নেতাদের পাশাপাশি ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নতুনভাবে ছাত্রসংসদে যুক্ত হওয়া নেতা-কর্মীরা বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ একটি লেজুড়বৃত্তিক সংগঠন। সেখানে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। গণতান্ত্রিক ছাত্রসংসদ একটি স্বতন্ত্র সংগঠন, এখানে আমরা নেতৃত্ব ও গণতন্ত্রচর্চার সুযোগ পাব বলে আশা করি।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের বগুড়া জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাঁরা ছাত্রসংসদে যোগ দিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটাবেন, এটিই আশা করি।’
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ‘গুটিকয়েক নেতা-কর্মী অন্য দলে যোগ দিলেও সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে তাদের কিছু অবদান ছিল, সেটা আমরা স্বীকার করি।’

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে