দুর্গাপুর: মুজিববর্ষে উপহার হিসেবে রাজশাহীর দুর্গাপুরে দ্বিতীয় ধাপে আরও ১৪ জন ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি পাকা বাড়ি ‘স্বপ্ননীড়’। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর নবনির্মিত সরকারি পাকা বাড়ি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি ভূমিহীন পরিবারের মধ্যে স্বপ্ননীড় বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার তত্ত্বাবধানে উপজেলার মাড়িয়া, দেলুয়াবাড়ী, ঝালুকাসহ কয়েক ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে তৈরি ঘরগুলো আবেদনের পিরপ্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি ও গৃহহীনদের মধ্যে দেওয়ার কাজ সমাপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি গৃহহীন পরিবারের মধ্যে সরকারি পাকা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শতক জায়গার ওপর প্রতি পরিবারের দু-চৌচালাবিশিষ্ট রঙিন ঢেউটিনের ঘর, তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেওয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট। রয়েছে বিদ্যুতের সংযোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, দ্বিতীয় পর্যায়ে সরকারি পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের এসব পাকা বাড়ি ১৪টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অসহায় পরিবারের জন্য ‘স্বপ্ননীড়’ উপহার পাচ্ছেন, যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে