
রাত পোহালেই মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের গাংনী উপজেলার কামারেরা। ব্যস্ততা এতই বেড়েছে যে, দম ফেলার ফুরসত নেই। দিন-রাত সমানতালে চলছে লোহার টুংটাং শব্দ। উপজেলার বিভিন্ন কামারপাড়ায় গিয়ে দেখা গেছে, কোরবানি সামনে রেখে কামারেরা দা, বঁটি, ছুরি, ডাসা, চাপাতি, হাঁসুয়াসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার বামনদী, জোড়পুকুরিয়া, তেরাইল, সাহারবাটি, করমদী, দেবীপুরসহ বিভিন্ন হাট-বাজারে কামারেরা তৈরি করছেন এসব সরঞ্জাম। কেউ আসছে নতুন করে শান দেওয়ার জন্য, কেউ নতুন করে তৈরি করার জন্য, আবার কেউ কিনে নিচ্ছেন। অনেক ব্যবসায়ী পাইকারি বাজারে এগুলো বিক্রি করছেন বিভিন্ন দামে।
ছুরি শাণ দিতে আসা সিরাজুল ইসলাম বলেন, ‘আগামীকাল কোরবানির ঈদ। তাই কোরবানির পশু জবাই করার জন্য ছুরি শাণ দিতে এসেছি। ছুরিতে শাণ দেওয়া মাপ অনুযায়ী ৫০ থকে ১০০ টাকা করে নিচ্ছে।’
শাণ দিতে আসা অপর এক ব্যক্তি মো. হকমান আলী বলেন, ‘আমি বড় ছুরি, হাঁসুয়াসহ কয়েকটা জিনিস শাণ দিতে এসেছি। অতিরিক্ত ভিড়। আর এখন লোহার দাম বেশি, তাই ছুরি, চাপাতি, ডাসাসহ সবকিছুর দাম বেড়েছে।’
বামনদী বাজারে ছুরি ও ডাসা কিনতে আসা মো. জামরুল ইসলাম বলেন, ‘বাজারে লোহা ওজন করে বিক্রি হচ্ছে। লোহা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রয় করছে। আমি একটি ছোট ডাসা কিনেছি ৪৫০ টাকা দিয়ে আর একটি ছোট ছুরি কিনেছি ১৫০ টাকা দিয়ে। বাজারে জিনিসপাতির অনেক দাম।’
ব্যবসায়ী বাদল কর্মকার বলেন, ‘ডাসা বিক্রয় হচ্ছে ওজন বুঝে—৬০০ থেকে ১২০০ টাকা। ছুরি ১৫০ থেকে ৬০০ টাকা। কোরবানি সামনে রেখে চাহিদা বেড়েছে। লোহার দাম বেড়ে যাওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
কামার মো. আশাদুল ইসলাম বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এ কারণে আমাদের চাহিদাও কমে যাচ্ছে। মানুষ আধুনিক যন্ত্রপাতির দিকে বেশি ঝুঁকছে। একসময় হয়তো এই পেশা বিলুপ্ত হয়ে যাবে। তবে কোরবানি এলে আমরা একটু আশাবাদী থাকি। কোরবানি ছাড়া এসব কাজ আর আমাদের কাছে তেমন হয় না।’
তাদের তৈরি বিভিন্ন পণ্যের দাম প্রসঙ্গে বলেন, ‘ঈদ সামনে রেখে ছুরি পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে, ডাসা ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে, চাপাতি ৮০০ থেকে ১৩০০ টাকা করে বেচাকেনা হচ্ছে। লোহার দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় যন্ত্রপাতির দাম বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন এ পেশায় আছি। কাজ ভালো হলে প্রতিদিন আরো শ থেকে পনেরো শ টাকা আয় হয়।’

নিহত ব্যক্তিদের একজন রবিউল আলমের বাবা জানান, সোমবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তাঁর ছেলে। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে কয়েকজন শিশু পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে জানান।
৬ মিনিট আগে
দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০ হাজার টাকায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন।
১৬ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়।
২৬ মিনিট আগে