
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির তিন দিন পরও নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি। নিখোঁজ তিনজনের জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়েছে। অন্তত মরদেহের সন্ধান না পেলেও আজ মঙ্গলবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
এর আগে গত রোববার দুর্ঘটনার পর থেকেই পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন ডুবুরি ঘটনাস্থল থেকে ভাটিতে রাজশাহীর চারঘাট ও বাঘা পর্যন্ত অনুসন্ধান চালায়। কিন্তু মরদেহের কোনো সন্ধান মেলেনি। ডুবে যাওয়া নৌকা দুটিও খুঁজে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী বলেন, ‘তিন দিন সন্ধান চালিয়েও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় আজ (মঙ্গলবার) দুপুরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন পরিবারের সদস্যরা খোঁজ রাখছেন। কোথাও মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা উদ্ধার করতে সহযোগিতা করবেন।’
প্রসঙ্গত রোববার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন—নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন।
এদিকে নৌকাটি ডুবে যাওয়ার পরই নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর মধ্যে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকায় যাত্রী ছিলেন তিনজন। ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই নৌকার তিনজনকেই উদ্ধার করেন। এখন নিখোঁজ সাদেক, নজু ও নবীর পরিবারের সদস্যরা তাঁদের মরদেহ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার আগামী বছর থেকে সারা দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার কর্মসূচি চালু করবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতা ও স্কুলব্যাগ দেওয়ার বিদ্যমান কার্যক্রমও সম্প্রসারণ করা হবে।
৫ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে স্কুলের বনভোজনের বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা...
৩০ মিনিট আগে
‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’
২ ঘণ্টা আগে
দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
২ ঘণ্টা আগে