রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ৩৪ ঘণ্টা পরও নিখোঁজ তিনজনের খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে পদ্মা নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। কিন্তু আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ একজনেরও খোঁজ পাওয়া যায়নি।
গতকাল রোববার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন।
জানা যায়, রোববার ভোরে কৃষকেরা একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে তখন মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির পরই নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়ার পর প্রথম নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। সন্ধান মেলেনি নিখোঁজ তিনজনেরও। তাঁদের অপেক্ষায় নদীপাড়ে বসে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
এর মধ্যে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকায় যাত্রী ছিলেন তিনজন। ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নৌকার তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী বলেন, নিখোঁজ তিনজন আর বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সেভাবেই সন্ধান চলছে। প্রথম দিন চারজন ডুবুরি ঘটনাস্থল ও এর আশপাশে তল্লাশি চালিয়েছেন। দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ভাটিতে রাজশাহীর চারঘাট ও বাঘা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আরও বলেন, ‘নৌকা ও স্পিডবোট নিয়ে সন্ধান কাজ চলছে। ডুবুরিরা কখনো পদ্মার তলদেশে, কখনো ওপরে উঠে এসে নদীতে নজর রাখছেন। তাও সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় অভিযান আপাতত শেষ করা হবে। পরদিন আবার অভিযান চলবে কি না সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার আগামী বছর থেকে সারা দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার কর্মসূচি চালু করবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতা ও স্কুলব্যাগ দেওয়ার বিদ্যমান কার্যক্রমও সম্প্রসারণ করা হবে।
২ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে স্কুলের বনভোজনের বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা...
২৭ মিনিট আগে
‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’
২ ঘণ্টা আগে
দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
২ ঘণ্টা আগে