করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত থাকলেও জয়পুরহাটের কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে আনন্দের বদলে চোখে মুখে হতাশা। কেননা শ্রেণিকক্ষ এখনো প্রস্তুত হয়নি বলে অভিযোগ উঠেছে।
১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে চলছে ধোয়া-মোছার কাজ। কিন্তু কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এখনো প্রস্তুত হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস করতে পারবে কী-না সে নিয়ে আছে শঙ্কায় শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ক্লাস করার প্রচেষ্টা করছেন এমনটিই দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরেজমিনে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাটির পুরোনো ৫টি শ্রেণিকক্ষ ভেঙে নির্মাণাধীন একতলা একাডেমিক ভবন কাজের জন্য ইট, বালু, সিমেন্ট, রড, মাটির স্তূপ, কাঠের ব্যবহৃত লোহার পেরেকসহ বিভিন্ন সরঞ্জাম মাঠে রাখা আছে। অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। একটি কক্ষে বেঞ্চের ওপরে বেঞ্চ সাজিয়ে রেখেছেন, সেগুলোর ওপরে পড়েছে ময়লার আস্তর পড়েছে। শ্রেণিকক্ষের জন্য অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত করছেন পাশাপাশি ঢেউটিন দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। নতুন ভবনের কাজ চলমান রয়েছে।
শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার, জান্নাতুন আক্তার বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ার কথা শুনে আনন্দিত হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় তিনি শঙ্কিত।
এ বিষয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ ছাড়া ঢেউটিন দিয়ে দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন এবং অফিস সংলগ্ন দুটি কক্ষ পাঠদানের উপযোগী রয়েছে।
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান আজকের পত্রিকাকে জানান, শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত এবং আরও দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ আজকে দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে