বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ মার্চ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে নুরুলের ভাই লুৎফর রহমান শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নুরুল শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মৃত মাবেজ আলীর ছেলে।
কালুগাড়ী গ্রামের বাসিন্দা শাজাহান আলী ও রুবেল মিয়া জানান, অনেক দিন ধরে কালুগাড়ী গ্রামের আব্দুস সাত্তার এবং মনসা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১২ মার্চ সকাল ৮টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মনসার চাচাতো ভাই নুরুল প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন।
শাজাহান ও রুবেল আরও জানান, নুরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নুরুলের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই লুৎফর আজ সকালে থানায় মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি আব্দুস সাত্তার ও তাঁর মেয়ে মেরিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৫ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে