পাবনার ঈশ্বরদী উপজেলায় ভটভটির চাপায় আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
নিহত অপু বিশ্বাস (২৭) মাগুরার হাটমালঞ্চি এলাকার অনাথ বিশ্বাসের ছেলে। তিনি আরএফএল কোম্পানির ঈশ্বরদী ও লালপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে নিযুক্ত ছিলেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া সড়কের নতুন ট্রাফিকমোড় এলাকায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপু ছিটকে পড়েন। পরে কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অপু ঈশ্বরদী শহরের ভাড়া বাসায় আসছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী-পাবনা সড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এলে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান।
এ সময় কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর শরীর ও মুখমণ্ডল থেতলে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সেখানে অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ভোরে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে