
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি মুদি ও কসমেটিকসের দোকান। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৯টি মুদি ও কসমেটিকসের দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে যোগ দেন মেয়র মনিরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। দোকানের ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস স্টেশন থেকে পুনরায় পানি এনে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৮ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
২৮ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
৩৩ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে