আবদুল মালেক কেনাকেটা করে গাছতলায় বসে আছেন। পাশে কলাইয়ের রুটি বানানো হচ্ছে। একটা রুটি খেয়ে তিনি বাসায় যাবেন। মালেকের ব্যাগে দেখা গেল একটা মাছ, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু আর এক জোড়া নতুন স্যান্ডেল। সুপারশপ থেকে এসব তিনি কিনেছেন মাত্র ১০ টাকায়।
আজ বুধবার দিনভর অসচ্ছল মানুষের জন্য রাজশাহীতে এমনই সুপারশপের আয়োজন করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিভিন্ন শহরে এই সুপারশপের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এদিন রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
‘৫ টাকার হাট’ নামক বিশেষ এই বাজারে ছিল নানা রকম পণ্য। সেখানে ১ থেকে ৫ টাকার মধ্যে বিভিন্ন পণ্য পাওয়া যায়। কেনাকাটা শেষে ক্রেতাদের বিনা মূল্যে গরম গরম কলাই রুটি খাওয়ানোরও ব্যবস্থা রাখা হয়। ক্রেতারা লাইন ধরে এ রুটি খান। আগেই কেনাকাটার সুযোগ পান তালিকাভুক্ত ক্রেতারা।
এই হাটে ছিল চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগি, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি-শার্ট, বাচ্চাদের শিক্ষাসামগ্রীসহ নানা রকম পণ্য। এ বাজারে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, তিন টাকায় এক লিটার তেল, এক টাকায় এক কেজি আলু, পাঁচ টাকায় একটি ব্রয়লার মুরগি পেয়েছে দরিদ্র পরিবারগুলো।
১০ টাকার বাজার করলেই পরিবারগুলো বর্তমান বাজারমূল্যে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা সমমূল্যের পণ্য কিনতে পারেন।
বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ সভাপতিত্ব করেন। তাঁরা পণ্য বিক্রির উদ্বোধন করেন।
বিদ্যানন্দের রাজশাহী শাখা প্রধান মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্ন আয়ের মানুষ সুপারশপে গিয়ে কেনাকাটা করার স্বাদ পান না। এখানে তাঁদের এমনই আমেজ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছিলাম। ফলে যে যা-ই নিক, ১০ টাকায় সবাই ৭০০ টাকার পণ্যই পেয়েছেন এই নিয়মে। আমরা অনেকে বাজার শেষে একটু খাওয়াদাওয়া করি। তার অংশ হিসেবে এখানে ব্যবস্থা রাখা হয়েছিল রুটির।’

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
১৫ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বৃদ্ধ মকবুল হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
২০ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
২৩ মিনিট আগে