রাজশাহীর মোহনপুর উপজেলায় ইট দিয়ে মাথা থেঁতলে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মজিবর রহমান নামে (৫৫) একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। অভিযুক্ত মজিবরও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে মজিবর একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাঁকে মারধরের চেষ্টা করেন। এ সময় জনতার রোষানলে পড়ে দুজন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খান বলেন, আটক ব্যক্তি থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে