
রাজশাহীর বাঘায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে এক বছর এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের লালপাগলার মোড় এলাকার ইয়াজুল ফকির ওরফে লালপাগলা (৫০) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৪২)। অপরজন হলেন বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের বাবু ফরাজির ছেলে মিজান ফরাজি (৩৫)।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত বাঘা পৌরসভার চকছাতারি, মনিগ্রাম ইউনিয়নের বাজার ও বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মণ্ডল বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, পুলিশ প্রয়োজনীয় প্রমাণসহ তাঁদের আদালতে হাজির করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লালপাগলাকে এক বছর এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১০ মিনিট আগে
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
২৫ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
২৭ মিনিট আগে