ভোরবেলায় জীবিকার সন্ধানে ছোটেন দিনমজুর স্বামী। সারা দিন শ্রম বেচে ফেরেন সন্ধ্যায়। এদিকে স্বামীকে বিদায় দিয়ে গৃহস্থালির কাজ শেষ করতেই বেজে যায় সকাল ১০টা। এ সময় হাতে তেমন কাজও থাকে না। তাই নারীরা ছোটেন বাড়তি আয়ের আশায় যমুনার দিকে। সঙ্গে একটি পাতিল। উদ্দেশ্য মাছ ধরা হলেও বড়শি বা জালের মতো তেমন কিছু নেই। হ্যাঁ এই যমুনায় মাছ শিকারে এই নারীদের ভরসা দুই হাতের ওপরই।
সকালে বিভিন্ন বাড়ি থেকে পাতিল হাতে নদীর কূলে একত্রিত হন নারীরা। দল বেঁধে মাছ ধরতে নামেন যমুনার জলে। হাত দিয়ে শিকার করেন নানা প্রজাতির মাছ। যমুনা চরের নারীদের নিত্যদিনের চিত্র এটা। এভাবে মাছ ধরেই তাঁরা অভাব অনটনের সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন।
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর চর এলাকায় সরেজমিনে মাছ শিকারি নারীদের সঙ্গে কথা হয়। নিজেদের এই চেষ্টার কথা জানান বৈশাখী চরের কুলসুম বেওয়া, জেলাতন খাতুন, মালেকা বেওয়ার সঙ্গে। তাঁরা বলেন, এক সময় তাঁদের সবকিছু ছিল। প্রতি বছরের ভাঙনে যমুনা নদী সবকিছু গিলে খেয়েছে। আজ তাঁরা আজ নিঃস্ব। জমির মালিকেরা আজ কুলি-শ্রমিকে পরিণত হয়েছেন। অভাবের কারণে ছোট হয়ে এসেছে ঘর-সংসার। আগের মতো আর হাসি-খুশিতে দিন কাটে না। দুবেলা দুমুঠো ভাতের জন্য কাজের সন্ধাতে ঘুরতে হয়। অভাবের সংসারে কাজও নেই। তাই অন্যের বাড়ি কিংবা জমিতে কাজ করতে হয়। সম্প্রতি যমুনার পানি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত চর এলাকায় এখন কোনো কাজ নেই। পুরুষেরা শহর কিংবা অন্য গ্রামে কাজ করতে যান। কিন্তু চরের নারীদের পক্ষে কাজের সন্ধানে বাইরে যাওয়া হয় না। তাই গৃহস্থালি কাজের ফাঁকে যমুনায় মাছ ধরে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন।
সরেজমিনে দেখা যায়, নদীর কুলে অল্প পানিতে হাঁটু গেড়ে বসেছে এক দল নারী। সবার সামনে একটি করে পাতিল ভাসছে। পানির নিচে হাতিয়ে হাতিয়ে এগিয়ে চলেছেন তাঁরা সামনের দিকে। এভাবেই হাতের নিচে ধরা পড়ছে বালিয়া, টাকি, পুটি, ট্যাংরা, শিং, চিংড়ি, ঘাড়িয়াসহ নানা প্রজাতির মাছ।
রাধানগর চরের মাছ শিকারি সোনাভান ও খাদিজা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ে একজন নারী কমপক্ষে দেড় থেকে দুই কেজি করে মাছ ধরেন। এই মাছ নিজেদের খাবার চাহিদা মিটিয়ে বিক্রি করেন তাঁরা। এতে প্রতিদিন অন্তত গড়ে ২৫০-৩০০ টাকার মাছ বিক্রি করা যায়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে