বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই সরকার পতনের খেলা শুরু হবে। তবে সরকারের পতনের মূল পেরেক মারা হবে ঢাকার সমাবেশ থেকে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপিকে কোনোভাবেই আর দমিয়ে রাখা যাবে না। পাঁচটি বিভাগীয় শহরের গণসমাবেশ বানচাল করতে এই সরকার নানা কৌশল করেও কোনো ফায়দা করতে পারেনি।’
ইকবাল হাসান মাহমুদ টুকু নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘সমাবেশের দিন অনুপ্রবেশকারী ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সব বাধা পেরিয়ে সমাবেশ সফল করতে হবে।’
সভায় রাজশাহী বিভাগের আট জেলার নেতারা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপি নেতা শরিফ উদ্দিন। সভা সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও এএইচএম ওবাইদুর রহমান চন্দন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে