
রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজ রোববার সকালে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এতে নিখোঁজ আছেন মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা লতীফুল বারী জানান, সাদেক, নজু, নবী ছাড়াও আরও এক নারী নিখোঁজ রয়েছেন।
ঘটনার কিছুক্ষণ পরই খবর পেয়ে পদ্মায় গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকা পদ্মার মাঝচর থেকে কাশফুলের খড় নিয়ে এপারে আসছিল। যাত্রী ছিলেন তিনজন।
এই নৌকা ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রথম নৌকাটিও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লতীফুল বারী জানান, দুটি নৌকা ও নিখোঁজদের উদ্ধারে তাঁদের তৎপরতা চলছে।

বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) পরিচালিত দক্ষতা প্রশিক্ষণে নারীর অংশগ্রহণ পুরুষকে ছাড়িয়ে গেছে। একই কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও যুক্ত হয়েছেন। অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ...
১৫ মিনিট আগে
রাজধানীতে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ ও পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
৩৫ মিনিট আগে
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে
অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মারার ঘটনায় গর্ভপাত হলেও মেডিকেল রিপোর্টে তা গোপন করে শুধু ‘পায়ে ঘষা’ লাগার কথা উল্লেখ করার অভিযোগ উঠেছে। এমনকি ওই রিপোর্টে তিন চিকিৎসকের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এ ঘটনায় নেত্রকোনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া...
৪৪ মিনিট আগে