
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশ থেকে তিনি বলেছেন, ‘রাজপথের এই কথা যদি রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে না যায়, তাহলে তাঁর কানে গরম পানি ঢালা হবে।’
‘সাধারণ অধিকারের জন্য সংগ্রাম, রাজশাহী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, ‘রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি।’
তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স যদি যদি না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। সিটি করপোরেশনে এখন মেয়র নেই। বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন। আমাদের রাজপথের কথা যদি কানে না যায়, কমিশনার সাহেবের কানে গরম পানি ঢেলে এই কথা শোনানো হবে।’
মুন্না বলেন, ‘অন্যায়ভাবে ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম বাড়ালে নিদারুণ কষ্ট হয়। ওয়াসার পানির এত দাম আর কোথাও নেই। দাম পরিশোধে আমরা হিমশিম খাচ্ছি। যতক্ষণ না পানির দাম কমছে, ততক্ষণ লড়াই চলবে। শুধু রাজপথ দখল করা হবে না; ওয়াসা অফিস ঘেরাও করে আমরা দাবি আদায় করে বিরত হব।’
সভায় পরিচালনা করেন আইনজীবী আবু রায়হান মাসুদ। সমাবেশে আরও কয়েকজন বক্তব্য দেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করে।

উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে ডিএমপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন...
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা জেলার জন্য চূড়ান্তভাবে ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো জেলার ব
১৩ মিনিট আগে
রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২৫ মিনিট আগে