
সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা জেলার জন্য চূড়ান্তভাবে ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১ মার্চ তারিখের ৭৩ (ক) নম্বর স্মারকের মাধ্যমে প্রথমে কুমিল্লা জেলার অনুকূলে ৫২০ কার্টন খেজুর বরাদ্দের তথ্য দেওয়া হয়। তবে ৮ মার্চ একই স্মারকের সংশোধিত বরাদ্দপত্রে এই সংখ্যা কমিয়ে ৫০০ কার্টন নির্ধারণ করা হয়। অনেকেই আগের স্মারকে উল্লেখিত ৫২০ কার্টনের তথ্য অনুসরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন, যা সংশোধিত বরাদ্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিভ্রান্তি দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সূত্র বলেছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী ৮ মার্চ জেলার ১৭টি উপজেলার মধ্যে মোট ৫০০ কার্টন খেজুর উপবরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব খেজুর সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর সরকারি বিধি অনুসরণ করে স্বচ্ছভাবে বিতরণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার কোনো ভিত্তি নেই।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা উপবরাদ্দপত্র অনুযায়ী, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৩৯ কার্টন, মেঘনায় ২০, হোমনায় ২৪, তিতাসে ২৩, মুরাদনগরে ৫৫, দেবিদ্বারে ৩৯, বুড়িচংয়ে ২১, ব্রাহ্মণপাড়ায় ২০, আদর্শ সদরে ২১, কুমিল্লা সদর দক্ষিণে ১৮, চান্দিনায় ৩৪, বরুড়ায় ৩৯, লাকসামে ২১, মনোহরগঞ্জে ২৮, নাঙ্গলকোটে ৪১, লালমাইয়ে ২৩ এবং চৌদ্দগ্রামে ৩৪ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনোনীত প্রতিনিধিরা কুমিল্লা জেলা ত্রাণ গুদাম থেকে খেজুর সংগ্রহ করছেন এবং তা সংশ্লিষ্ট উপজেলার এতিমখানা ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ নিশ্চিত করছেন। এ ছাড়া বিতরণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যৎ নিরীক্ষার স্বার্থে বিতরণ সংক্রান্ত হিসাব, তালিকা ও মাস্টাররোল সংরক্ষণ করার পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ওয়েবসাইট ও তথ্য বাতায়নে বরাদ্দপত্র আপলোড করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে