
রাজধানীর মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)। আজ বুধবার ডিবি সূত্রে এই তথ্য জানা যায়।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের একটি দোকান থেকে প্রতারণার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি করা বিভিন্ন জাল কাগজপত্র, ভুয়া নিয়োগপত্র, সরকারি লোগো-সংবলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন
১৮ মিনিট আগে
সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস। এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বাস যাতে রাস্তায় নামতে না পারে, সে জন্য বিআরটিএ এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে...
২৩ মিনিট আগে
ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে তেল আনতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব হোসেন (২২) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে