রাব্বিউল হাসান, কালাই (জয়পুরহাট)

পাঁচ বছর আগে এক দালালের মাধ্যমে ভারতে গিয়ে নিজের কিডনি বিক্রি করেন জয়পুরহাটের কালাই উপজেলার দুধাইল গ্রামের সুজাউল মণ্ডল। যাওয়ার আগে চুক্তির দুই লাখ টাকা পান তিনি। বাকি দুই লাখ টাকা দেশে ফেরার পর পাওয়ার কথা থাকলেও তা আর পাননি তিনি। প্রতারণার শিকার সুজাউল বাধ্য হয়ে ১১ অক্টোবর কালাই থানায় মামলা করেন। মামলার পর গত মঙ্গলবার জয়পুরহাট ও ঢাকায় অভিযান চালিয়ে পাঁচ দালালকে গ্রেপ্তার করে র্যাব।
শুধু সুজাউল নন, দালালের খপ্পরে পড়ে তাঁর মতো কিডনি হারিয়েছেন কালাইয়ের শত শত মানুষ। পুরো উপজেলাটাই এখন অবৈধভাবে কিডনি বেচাকেনা চক্রের আখড়া। অবাক করার মতো তথ্য হলো, এখানে কিডনি বেচাকেনার বিষয়টি একেবারে নতুন নয়। প্রায় এক দশক আগে থেকেই দালাল চক্র এখানে গোপনে কার্যক্রম চালিয়ে আসছে। অভাবের তাড়নায় ও নগদ অর্থ পাওয়ার লোভে তাদের কাছে কিডনি বিক্রি করছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র অভাবী মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় সবচেয়ে বেশি কিডনি বিক্রি হয়েছে আহম্মেদাবাদ ইউনিয়নের রাঘবপুর, বোড়াই, হারুঞ্জা, নওপাড়া, বালাইট গ্রাম এবং পৌর এলাকার থুপসাড়া, মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি, উলিপুর, সাঁতার, কুসুমসাড়া, অনিহার, ভাউজাপাতার, শিবসমুদ্র, পাইকশ্বর, ইন্দাহার, ছত্রগ্রাম, উদয়পুর ইউনিয়নের বহুতি, মোহাইল, থল, বাগইল, মাস্তর, জয়পুর বহুতি, নওয়ানা বহুতি, দুর্গাপুর, উত্তর তেলিহার, ভুষা, কাশিপুর, বিনইল ও পূর্ব কৃষ্টপুরসহ প্রায় ৪০টি গ্রামে। এর মধ্যে জয়পুর বহুতি, বহুতি, দুর্গাপুর, নওয়ানা চার গ্রামের শতাধিক মানুষ কিডনি বিক্রি করেছেন।
স্থানীয় লোকজন জানান, কিডনি কেনাবেচার শক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছেন স্থানীয় দালালেরা। বিভিন্ন সময় তাঁদের কিডনিসংক্রান্ত মামলায় আটক করে জেলহাজতে পাঠানো হলেও জামিনে বের হয়ে এসে আবারও জড়িয়ে পড়ছেন এই কাজে।
বহুতি গ্রামের নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাঁরা কিডনি বিক্রি করেন তাঁরাই দালাল। কেননা, যিনি কিডনি বিক্রি করে আসছেন তিনিই দালাল হচ্ছেন। কারণ, যেখানে কিডনি বিক্রি করেন, সেখানে দালালেরা বলে দেন, কিডনি বেচবে এমন লোক এনে দিলে তুমিও টাকা পাবে। এই অর্থের লোভে তাঁরা নিজের কিডনি বেচে গ্রামে ফিরে নতুন করে কিডনি বেচার লোক খুঁজতে শুরু করেন।
বোড়াই গ্রামের বেলাল হোসেন (৪৫) তাঁর একটি কিডনি বিক্রি করেছেন। তিনি বলেন, ‘সুদের ওপর টাকা নিয়েছিলাম। সুদসহ প্রায় এক লাখ টাকা হয়েছিল। সেই টাকার চাপে একটি কিডনি বিক্রি করি। আমি যে ভুল করেছি তার জন্য অনুতপ্ত। এই ভুল যেন অন্য কেউ না করেন।’
আরেক কিডনি বিক্রেতা উলিপুর গ্রামের আদর্শ গুচ্ছগ্রামের কল্পনা বেগম (৪২) বলেন, ‘২০১৭ সালে দালালের প্ররোচনায় ভারতে গিয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় নিজের একটি কিডনি বিক্রি করে দিই।’
উলিপুর গ্রামের আইয়ুব আলী জানান, এলাকা থেকে কাজের কথা বলে অনেকে কাজের উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় যাওয়ার ৬ মাস বা ১ বছর পর বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পর ধীরে ধীরে জানা যায়, তাঁরা কিডনি বিক্রি করে এসেছেন।
কালাইয়ে ২০১১ সাল থেকে কিডনি বিক্রি ও পাচার শুরু হলেও প্রশাসনের তৎপরতায় ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোটামুটি তা বন্ধ ছিল। সম্প্রতি আবারও বেড়েছে কিডনি বাণিজ্য, যা ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে সক্রিয় রয়েছেন স্থানীয় দালালেরা।
দালালদের প্রলোভনে প্রতারিত হচ্ছেন অনেকে। কিডনি নেওয়ার পর তাঁদের দেড় থেকে দুই লাখ টাকা হাতে ধরিয়ে দিচ্ছে দালাল চক্র। ফলে দিনবদলের আশায় কিডনি বেচলেও তাঁদের দিন আগের মতোই থেকে যাচ্ছে। অথচ ফাঁদে পড়ে হারাতে হচ্ছে শরীরের মূল্যবান অঙ্গ। এতে দেখা দিচ্ছে শারীরিক বিভিন্ন সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে তাঁরাই আবার প্রশাসন কর্তৃক নিগৃহীত হচ্ছেন। এ জন্য কিডনি বিক্রি করে আসার পর সহজে মুখ খোলেন না কেউ। এ কারণে মূল হোতারা আড়ালেই থেকে যাচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত কালাই থানায় ৬টি মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত শেষে আদালতে বিচারাধীন। কিডনি বেচাকেনা রোধে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে একধরনের প্রতারক চক্র সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহ করে এবং গোপনে কাজ করে আসছিল। পরে ২০১১ সালে জানার পর থেকে সার্বিকভাবে চেষ্টা করছি যেন এই কাজ না হয়। তারপরও অত্যন্ত গোপনে কাজগুলো করা হয়ে থাকে, সেখানে কিছু দালাল চক্র থাকে। ইতিমধ্যে ইউপি সদস্যের নামে অভিযোগ এসেছে, ইউপি সদস্যসহ যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে