নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চর বাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে টুল বক্স থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় ট্রাক্টরচালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন বিচারক।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে, যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়।
আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, ‘এ রায়ের মাধ্যমে আসামি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি ন্যায়বিচার পাব।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন। আজ সোমবার দুপুর ১২টার পর উপজেলার বৈশ্বামোড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে পরিচালিত অভিযানে দুইজনকে পৌর শহর এবং একজনকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে আটক করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের চৌফলদণ্ডীতে রাখাইন সম্প্রদায়ের ২০০ বছরের প্রাচীন শ্মশানের তিন একরের বেশি জমি দখল করে লবণ ও চিংড়ি চাষের অভিযোগ উঠেছে। এতে মরদেহ সৎকারে সমস্যায় পড়েছেন রাখাইন সম্প্রদায়ের লোকজন। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
১৯ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদাম লিজ নেওয়ার পর গাছ কেটে বিক্রি, সরকারি মালামাল বিক্রি এবং গুদামের জায়গায় অনুমোদন ছাড়া জ্বালানি তেলের পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় এক এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. ইমরান উদ্দিন সব অভিযোগ অস্বীকার করেছেন।
২৩ মিনিট আগে