পাবনার বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহান চাকলা পূর্বপাড়া গ্রামের মোল্লার ছেলে। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার নিজ বাড়ির পাশে কাকেশ্বরী নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন সোহান। বেড়া ফায়ার সার্ভিসের একটি দল পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের সন্ধান পায়নি। পরে রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের এক ঘণ্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।
বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আমরা সোমবার বিকেলে থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে তার সন্ধান পাইনি। একদিন পর রাজশাহী ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে