দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকটি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রোগীদের যেন অক্সিজেন সংকট না হয় সে জন্য এখানে স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটারের নতুন ট্যাংক। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশের আর কোনো হাসপাতালে এত বড় অক্সিজেন ট্যাংক নেই। তিনি বলেন, রামেক হাসপাতালে আগে ১০ হাজার লিটারের মেডিকেল অক্সিজেন ট্যাংক ছিল। করোনাকালে অক্সিজেনের প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন। আর তাই ১০ হাজার লিটারের জায়গায় স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটার ধারণক্ষমতার অক্সিজেন ট্যাংক।
হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘করোনা সংকটে সব সময় একটি অক্সিজেন ট্যাংকার ট্রাক হাসপাতালের পাশেই অপেক্ষা করত। কিন্তু তাও একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। রোগীর মৃত্যু হলে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে মামলার হুমকি দিয়েছিলাম। শেষপর্যন্ত অক্সিজেন এলেও আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম। এখন আমাদের সে রকম দুশ্চিন্তায় পড়তে হবে না। দেশের কোনো হাসপাতালে এত বড় ট্যাংক আর নেই।’
উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা ১ হাজার ২০০। তবে রোগী থাকেন তার চেয়েও বেশি। রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগী আসেন এখানে। করোনাকালে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা হয়েছে। চিকিৎসা সেবায় ২০২১ সালে দেশের সেরা তিনটি হাসপাতালের একটি হয়েছে এই হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী এ পুরস্কার দিয়েছেন।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩১ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে