Ajker Patrika

রাজশাহীতে পটোলখেতে আ.লীগ কর্মীর লাশ, পাশে পড়ে ছিল বিষের বোতল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৪: ২৫
রাজশাহীতে পটোলখেতে আ.লীগ কর্মীর লাশ, পাশে পড়ে ছিল বিষের বোতল

রাজশাহীর মোহনপুরে পটোলখেত থেকে শাহাবুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কেশরহাট পৌরসভার মগরাবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি পৌরসভার মোল্লাপুকুর মহল্লার বাসিন্দা ছিলেন।

পেশায় মাছ ব্যবসায়ী শাহাবুল ইসলাম কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন শাহাবুল ইসলাম। সারা দিন বাড়িতে না গেলে পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে শুরু করেন। আজ বুধবার সকালে স্থানীয় এক কৃষকের জমিতে শাহাবুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।

ওসি আরও বলেন, লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। মুখেও কীটনাশক পানের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক পান করেছিলেন। তবে এর তদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত