
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তিনি অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তাঁদের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর পরই এই অভিযোগ করেন তিনি।
সকালে তিনি জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে যান ছাত্রদল-সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী আবির। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় আবির বলেন, ‘কথা ছিল প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে পারবেন। আজকে কিন্তু আমাদের পোলিং এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কিন্তু চাইলেই দেখতে পারছেন না। বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানালাম। দ্রুত সময়ের মধ্যে তিনি সমস্যার সমাধান করতে চাইলেন।’
এ সময় অনিয়ম হলে কিংবা বহিরাগতরা নির্বাচনে প্রভাব বিস্তার করলে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান আবির। তিনি বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা আছে। তারপরও কোনো প্রার্থী বা কোনো পক্ষ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের চেষ্টা করলে আমরা সেটি প্রতিহত করব। শিক্ষার্থীরা এটি মেনে নেবে না।’
পরে এই ভোটকেন্দ্র পরিদর্শনে যান ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে সোমবার পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে একই পুকুরে ডুবে মারা যায় এজাহার ও উম্মে মানহা। এর আগে দুপুরে অন্য একটি পুকুর থেকে উদ্ধার করা হয় আলিফা আক্তারের মরদেহ।
১৯ মিনিট আগে
কোলাহল, দুরন্তপনা ও স্কুল যাওয়ার বয়সে তানিয়া কাতরাচ্ছে হাসপাতালের মেঝেতে। অভাবের তাড়নায় দুই মুঠো ভাতের জন্য বাসাবাড়িতে কাজ করতে গিয়ে মানুষের চরম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে তার ১১ বছরের ছোট্ট শরীরটি। শরীরজুড়ে ক্ষতচিহ্ন, ফাটা মাথায় একাধিক সেলাই, পিঠের গভীর ক্ষতস্থানে ধরেছে পচন। পচন ধরেছে দুই পায়েও।
২২ মিনিট আগে