
আট বছর আগে সৌদি আরবে গিয়ে একবারও দেশে আসেননি রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। ১৪ আগস্ট ফেরার কথা ছিল তাঁর। করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনাও। এর আগেই রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণটাই হারালেন তিনি।
আজ শুক্রবার ভোরে বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছায় শ্যামল উদ্দিনের কফিনবন্দী মরদেহ। কফিন খোলার আগেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।
বেলা ১১টার দিকে মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামে শ্যামলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান শ্যামল। রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। প্রবাসের কঠিন জীবন আর শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ পাঠাতেন পরিবারের জন্য। স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যতের স্বপ্নই ছিল তাঁর বেঁচে থাকার শক্তি। তাঁর তিন মেয়ে। বড় মেয়ের আগেই বিয়ে হয়েছে।
এই আগস্টেই দেশে এসে মেজো মেয়ের বিয়ের পরিকল্পনা ছিল শ্যামলের। তাঁর মেয়ে এ বছর এসএসসি পাস করেছে। তাই পরিবারের সদস্যদের কাছে শ্যামলের দেশে ফেরার খবরটি হওয়ার কথা ছিল আনন্দের। আট বছর পর তাঁর ফেরার জন্য দিন গুনছিলেন স্ত্রী ও তিন কন্যা।
কিন্তু গত ৯ আগস্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন শ্যামল উদ্দিন মাঝিও। শ্যামল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই পরিবারটি হারিয়েছে তাদের একমাত্র উপার্জনের অবলম্বন। স্ত্রী রশিদা বিবি আর দুই মেয়ের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। শোকাহত গ্রামের মানুষও।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামলের প্রতিবেশী রফিকুল ইসলাম রফিক বলেন, শ্যামল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর কোনো ছেলে সন্তান ছিল না। তিনটিই মেয়ে রয়েছে। শ্যামলের মৃত্যুতে পুরো পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিবারটির ভবিষ্যৎ সুরক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
২ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
২৫ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৪০ মিনিট আগে