
প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে পরে আবারও ভয়াবহ বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি। পরে আবার বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।’
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার একজন হেফাজতকারী মাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটিকে ব্যবহার করা।’ তিনি বলেন, ‘এখন মানুষ আগের মতো নেই। কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদের বোঝাতে হবে।’
এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয় স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি, কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য-অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়। তাদের আয় রোজগার যাতে বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে...
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর
১১ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।
২৩ মিনিট আগে
গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জায়গাতে ভবন নির্মাণের উদ্দেশ্যে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে আরিফ উদ্দিনকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়। ঘটনার পর একই দিন নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়।
৩১ মিনিট আগে