
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক জিতু ইসলাম (৪৩), তাঁর সহযোগী শফিকুল হাসান বিপ্লব (২৮) এবং মতিউর রহমান মতি (৩০)।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিতু ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতারা জিতু ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বগুড়া শহরের শিববাটি এলাকার বাসিন্দা রিকশাচালক শাকিল আহম্মেদের (৪০) কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন জিতু ইসলাম। বয়স বেশির কারণে শাকিল আহম্মেদ মেয়েকে জিতুর সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। এর জেরে শনিবার দুপুরের পর জিতু ও তাঁর লোকজন শাকিলকে বাড়ি থেকে তুলে নিয় যান। শহরের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে জিতু মারধর করে তাঁকে ফেলে রেখে যান। পরে হাসপাতালে নেওয়ার পর শাকিল মারা যান।

শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সময় ব্যয় করতে হয়। তাই মাদকের পেছনে সময় ব্যয় করার সুযোগ নেই। তবু সতর্ক থাকতে হবে, যাতে কেউ মাদকে জড়িয়ে না পড়ে। নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং অন্যদেরও দূরে থাকতে সচেতন করতে হবে।
৪ মিনিট আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আরও একটি মেডিকেল ক্যাম্প খুলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৫ মিনিট আগে
নুর ইসলামের শ্বাসনালিসহ শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহনের গাড়ি চালান তিনি। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে ওই কারখানায় গিয়েছিলেন...
৬ মিনিট আগে
জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১০ মিনিট আগে