
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য তিনি গত ১৪ এপ্রিল তদন্ত কেন্দ্র থেকে আসেন। হাসপাতালে আসার পর তিনি জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে থাকতেন। তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগ দেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মাসুদ রানার পারিবারিক সমস্যা ছিল। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।’
ঘটনাস্থলটি পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা এলাকায়। রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘মাসুদ রানার পরনের প্যান্ট খুলে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে আটকিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘রাতের কোনো এক সময় মাসুদ আত্মহত্যা করেছেন। সকালে তার লাশ পাওয়া যায়। কী কারণে আত্মহত্যা করেছেন সেটা বলতে পারছি না। এটা তদন্তের পর বলা যাবে।’
ওসি আশরাফুল ইসলাম জানান, দুপুর দেড়টা অবধি মরদেহ ঘটনাস্থলেই ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও খবর পড়ুন:

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
৩৯ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
৪৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
১ ঘণ্টা আগে