
সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্গানোগ্রামে এ ধরনের কোনো পদ নেই।
আবু আবিদের এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে এ নিয়ে কঠোর সমালোচনা হয়। কারণ, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের খবরাখবর গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য মন্ত্রণালয়ে একজন স্থায়ী জনসংযোগ কর্মকর্তা রয়েছেন। তিনি নিয়মিতভাবে এই মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান।
ফেসবুকে সমালোচনার মুখে নিয়োগের দুই দিন পর ১৭ এপ্রিল আবিদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ শনিবার প্রকাশ করা হয়েছে।
আবু আবিদ ফেসবুকে তাঁর বিষয়ে লিখেছেন, তিনি বাংলাদেশে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও স্পোকসম্যান। এ ছাড়া দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলোকিত প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।
নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে আবু আবিদের বর্তমান ঠিকানা দেওয়া আছে ঢাকার কারওয়ান বাজার। তাঁর বাবার নাম মুহাম্মদ আবুল কালাম আজাদ। পটুয়ালাখীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে তাঁর বাড়ি।
নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারির পর আবু আবিদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমার মুখপাত্র পদটি বাতিল করা হয়েছে। ... যে পদের প্রতি আমার কোন লোভ ছিল না। সে পদ চলে যাওয়াতে আমার কিছু আসে যায় না। মানুষের ভালোবাসা আর দোয়ায় আমার সৃষ্টি। আমৃত্যু সেটাই ধরে রাখতে চাই।’
আরও খবর পড়ুন:

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশটি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা–চক্রের আয়োজন করেছেন। খলিলুর রহমানের এ সরকারি সফরকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৩ মিনিট আগে
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
১০ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
১৬ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১৭ ঘণ্টা আগে